Thursday, April 23, 2026
Thursday, April 23, 2026
HomeHanuman SongsHanuman Chalisa Full with Bangla Lyrics

Hanuman Chalisa Full with Bangla Lyrics

- Advertisment -

হনুমান চালিশা (Hanuman Chalisa) হল ভগবান হনুমানজী–এর প্রতি নিবেদিত এক অসাধারণ ভক্তিমূলক স্তোত্র (ভক্তিগান), যা ৪০টি চৌপাই

হনুমান চালিসা পাঠের সুবিধা:

সুবিধাবিবরণ
ভয় ধ্বংসকারীভূত, নেতিবাচক শক্তি এবং ভয় থেকে রক্ষা করে।
রোগ এবং কষ্ট থেকে মুক্তিস্বাস্থ্য উপকারিতা এবং মানসিক শান্তি প্রদান করে।
শত্রুর বাধা থেকে সুরক্ষাশত্রুদের ধ্বংস করা হয় এবং বিজয় অর্জিত হয়।
শক্তি, বুদ্ধি, জ্ঞানআত্মবিশ্বাস, একাগ্রতা এবং সাফল্য বৃদ্ধি পায়।
আধ্যাত্মিক উন্নতিভক্তি, ধ্যান এবং আত্ম-সংযোগে সাহায্য করে।

পাঠের সময়:

দিনमहत्व
মঙ্গলবারহনুমানের বিশেষ দিন
শনিবারশনি দোষ এবং ঝামেলা থেকে মুক্তির জন্য
দৈনিকবিপদ থেকে সুরক্ষা এবং আত্মবিশ্বাসের জন্য

Hanuman Chalisa Lyrics:

  • English
  • Bangla

Shreeguru Charan Padma Shmari Mane Mane
Koti Koti Pranaminu Tahar Charane
Shreeramer Charanpadma Koriya Shmaran
Chaturbarg Phal Yahe Labhi Anukshan

Buddhihin Jane Ohe Pawan Kumar
Ghuchao Maner Joto Klesh O Bikar
Jai Hanuman Gyan Guner Shagar
Jai He Kapeesh Prabhu Kripar Shagar

Shreeramer Doot Atulit Baldham
Anjanar Putra Pavanshut Naam
Mahaveer Bajrangi Tumi Hanuman
Kumati Nashiya Karo Shumati Pradaan

Kanchan Baran Taba Tumi He Shubesh
Karnete Kundal Shobhe Kunchit Kesh
Hate Bajra Taba Aar Dhwaja Biraje
Shundar Gadaati Kandhe Tomar Shaaje

Aparup Bahu Taba Pawan Nandan
Mahatej O Prataap Jagat Bandan
Vidyabaan Gunbaan Tumi He Chatur
Shreeramchandrer Kaajye Tumi He Aatur

Sharboda Ramerat Korite Palan
Hridaye Rakho Shada Ram Shita O Lakhman
Shookshma Roop Dhori Tumi Lanka Probeshile
Dhoriya Bikat Roop Lanka Dagdha Koile

Bheem Roop Dhori Tumi Ashur Shanghar
Shreeramchandrer Tumi Sharb Kaaj Kor
Shanjeevan Ani Tumi Banchale Lakhman
Raghubeer Han Tahe Aanandit Man

Raghunath Dil Toma Alingan Daan
Kohilen Tumi Bhai Bharat Shamaan
Shahashra Badan Taba Gabe Jash Khyati
Ei Boli Alingan Koren Shripati

Shanakadi Brahmadi Jotek Devgan
Narad Sharad Adi Dev Rishigan
Yam O Kuber Adi Dikpal Gane
Kobi O Kobid Joto Ache Tribhubane

Shugriver Upokar Tumi Je Korile
Ramshaho Milaiya Rajpad Dile
Tomar Mantrona Shob Bibhishon Manil
Lankeshorer Bhoye Shob Kompoman Chhil

Shahashra Yojon Urdhe Shuryadebe Dekhe
Shumadhur Phal Boli Dhayile Grashite
Jai Ram Boli Tumi Ashim Shagar
Par Hoye Probeshile Lankar Bhitor

Durgom Jotok Kaaj Ache Tribhubane
Shugom Korile Tumi Shob Ram Gaae
Chir Dwari Acho Tumi Shreeramer Dware
Taba Kabina Keho Probeshite Nare

Sharan Loinu Prabhu Ami Je Tomari
Tumi Rakhak Mor Aar Kare Dori
Nij Tej Nije Tumi Koro Shomboron
Tomar Hunkare Dekh Kaape Tribhuvan

Bhoot Pret Pishaach Kachhe Ashite Na Pare
Mahaveer Taba Naam Jei Jon Shmare
Rog Nash Koro Aar Sharb Pira Hara
Mahaveer Naam Jeba Shmare Nirontor

Shankatete Hanuman Uddhar Korite
Tahar Charane Jeba Mon Pran Dibe
Sharbopori Ramchandra Tapashwi O Raja
Shreeramer Arigan Tumi Dile Shaja

Tomar Charane Jeba Mon Pran Dibe
Ei Jibone Sheijan Shada Shukh Pabe
Prabal Prataap Taba He Bayu Nandan
Char Jug Ujjwal Rahibe Tribhuvan

Shadhu Shanyashire Rakha Koro Matiman
Shreeramer Priya Tumi Ati Gunban
Ashta Shiddhi Naba Shiddhi Jaha Kichu Roy
Shokoli Shiddh Hoy Tomar Kripay

Ram Ramayan Achhe Taba Nikotei
Shreeramer Dash Hoye Royecho Shadai
Tomar Bhajan Koile Ramke Paibe
Janme Janme Tar Dukh Ghuch Jabe

Antokale Pabe Shei Ramer Charan
Ei Shar Kotha Shob Shun Bhaktagan
Shob Chhari Bolo Shobe Jai Hanuman
Hanumant Sharbashukh Koribe Pradaan

Sharb Dukh Dure Jabe Shankat Katibe
Jei Jon Hanumante Shmaran Koribe
Jai Jai Jai Jai Hanuman Goshai
Taba Kripa Binna Aar Kono Gati Nai

Jei Jon Shatobar Iha Path Kore
Shokal Ashanti Tar Chole Jaay Dure
Hanuman Chalisha Je Koren Pathon
Sharbakajje Shiddhi Labh Kore Shei Jon

Tulsidash Sharbodai Shree Harir Dash
Moner Mondire Prabhu Koro Shada Baash
Moner Mondire Prabhu Koro Shada Baash
Moner Mondire Prabhu Koro Shada Baash

Pawan Nandan
Shankat Haran
Mangal Moorati Roop
Shree Ram Lakshman

Janaki Ranjan
Tumi Hridoyer Bhoop
Pawan Nandan
Prabal Bikram

Ram Anugat Ati
Chalisha Hethay
Shamapan Hoy
Pade Thake Jeno Mati

Pade Thake Jeno Mati
Pade Thake Jeno Mati

শ্রীগুরু চরণ পদ্ম স্মরি মনে মনে।
কোটি কোটি প্রণমিনু তাঁহার চরণে।।
শ্রীরামের চরণপদ্ম করিয়া স্মরণ।
চতুর্বর্গ ফল যাহে লভি অনুক্ষণ।।

বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার।
ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার।।
জয় হনুমান জ্ঞান গুণের সাগর।
জয় হে কপীশ প্রভু কৃপার সাগর।।

শ্রীরামের দূত অতুলিত বলধাম।
অঞ্জনার পুত্র পবনসুত নাম।। ১ ।।
মহাবীর বজরঙ্গী তুমি হনুমান।
কুমতি নাশিয়া কর সুমতি প্রদান।।

কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ।
কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ।।
হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে।
সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে।।

অপরূপ বাহু তব পবন নন্দন।
মহাতেজ ও প্রতাপ জগত বন্দন।। ৫।।
বিদ্যাবান গুণবান তুমি হে চতুর।
শ্রীরামচন্দ্রের কার্য্যে তুমি হে আতুর।।

সর্বদা রামের আজ্ঞা করিতে পালন।
হৃদে রাখ সদা রাম সীতা ও লক্ষ্মণ।।
সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে।
ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কৈলে।।

ভীম রূপ ধরি তুমি অসুর সংহর।
শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর।।
সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ।
রঘুবীর হন তাহে আনন্দিত মন।।

রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান।
কহিলেন তুমি ভাই ভরত সমান।।
সহস্র বদন তব গাবে যশ খ্যাতি।
এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি।।

সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ।
নারদ সারদ আদি দেব ঋষিগণ ।।
যম ও কুবের আদি দিকপাল গণে।
কবি ও কোবিদ যত আছে ত্রিভুবনে।।

সুগ্রীবের উপকার তুমি যে করিলে।
রামসহ মিলাইয়া রাজপদ দিলে।।
তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল।
লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল।।

সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য্যদেবে দেখে।
সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে।।
জয় রাম বলি তুমি অসীম সাগর।
পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর।।

দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে।
সুগম করিলে তুমি সব রাম গানে।।
চির দ্বারী আছ তুমি শ্রীরামের দ্বারে।
তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে।।

শরণ লইনু প্রভু আমি যে তোমারি।
তুমিই রক্ষক মোর আর কারে ডরি।।
নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ।
তোমার হুঙ্কারে দেখ কাঁপে ত্রিভুবন।।

ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে।
মহাবীর তব নাম যেইজন স্মরে।।
রোগ নাশ কর আর সর্ব পীড়া হরো।
মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর।।

সঙ্কটেতে হনুমান উদ্ধার করিতে।
তাঁহার চরণে যে বা মন প্রাণ দিবে।।
সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা।
শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা।।

তোমার চরণে যে বা মন প্রাণ দিবে।
এ জীবনে সেইজন সদা সুখ পাবে।।
প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন।
চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন।।

সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান।
শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান।।
অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়।
সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়।।

রাম রামায়ণ আছে তব নিকটেই।
শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই।।
তোমার ভজন কৈলে রামকে পাইবে।
জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে।।

অন্তকালে পাবে সেই রামের চরণ।
এই সার কথা সব শুন ভক্তগণ
সব ছাড়ি বল সবে জয় হনুমান।
হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান।।

সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে।
যেইজন হনুমন্তে স্মরণ করিবে।।
জয় জয় জয় জয় হনুমান গোঁসাই।
তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই।।

যেইজন শতবার ইহা পাঠ করে।
সকল অশান্তি তার চলে যায় দূরে।
হনুমান চালিশা যে করেন পঠন।
সর্বকার্য্যে সিদ্ধিলাভ করে সেইজন

তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস।
মনের মন্দিরে প্রভু কর সদা বাস
মনের মন্দিরে প্রভু কর সদা বাস
মনের মন্দিরে প্রভু কর সদা বাস

পবন নন্দন,
সঙ্কট হরণ
মঙ্গল মূরতি রূপ।
শ্রীরাম লক্ষ্মণ

জানকী রঞ্জন
তুমি হৃদয়ের ভূপ
পবন নন্দন
প্রবল বিক্রম

রাম অনুগত অতি
চালিশা হেথায়
সমাপন হয়
পদে থাকে যেন মতি

পদে থাকে যেন মতি
পদে থাকে যেন মতি

Credits:

  • Title: Hanuman Chalisa
  • Singer: Dipan Mitra
  • Music Director: Pamela Jain
  • Music Arrangements & Programming: Vijay Nanda
  • Flute: Sandeep Kulkarni
  • Rhythm Arrangement: Kunal Mohite
  • Mixing And Mastering: Aradhya Production (Mumbai)
  • Edit & Gfx: Prem Graphics PG
  • Music Label: Music Nova
Facebook Comments Box
- Advertisment -
RELATED SONGS
- Advertisment -

Most Popular

- Advertisment -

TOP CATEGORIES